1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বসুন্দিয়ায় ৫৩ জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে মোড়ল ফারুখ হোসেন ফাউন্ডেশন”হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ, মানবিক উদ্যোগের প্রশংসা ঘোড়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার।   

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ৩১ মার্চ ২০২৬ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রাম হতে রাত ০৩:৫৫ ঘটিকায় দুই জন মাদককারবারিকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম ১। মোঃ বাবু (২৯), ২। মোঃ জনি (২৩)। মোঃ বাবু রাজশাহী জেলার চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো: মুনসুর আলীর পুত্র এবং মোঃ জনি একই জেলার একই থানার  ঝিকড়া প্রামানিকপাড়া গ্রামের মো: জমির মিয়ার পুত্র।

রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্সসহ আজ ৩১ মার্চ ২০২৬ খ্রি. রাত ০৩:২৫ ঘটিকায় চারঘাট থানাধীন ঝিকড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামস্থ জনৈক মো: আসাদুল হোসেনের আম বাগানের ভিতর একচালা টিনের ঘরের সম্মুখে দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্সসহ আজ ৩১ মার্চ ২০২৬ খ্রি. রাত ০৩:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৩:৫৫ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ বাবু এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৫৯ বোতল ফেন্সিডিল এবং অভিযুক্ত মো: জনি এর বাম হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ বাবু এবং মোঃ জনিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD