1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।          

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাজপাড়া থানার দাশপুকুর (রেললাইনের ধার, আইডিবাগানপাড়া) এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো: গোলাম রব্বানী ওরফে স্বপন (৩০) এবং কাটাখালী থানার বেলঘড়িয়া গ্রামের মো: মোসলেম উদ্দিনের ছেলে মো: সোহাগ আলী (৩২), উভয়ই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। এছাড়াও রাজশাহী জেলার মোহনপুর থানার টেমা গ্রামের মো: হোসেন আলীর ছেলে মো: আছির (৪৪)।

গতকাল ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, রাত আনুমানিক ৯টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে স্বপনকে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একই থানার আইডিবাগানপাড়া (লক্ষীপুর) এলাকা থেকে সোহাগকে এবং রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকার এসএম সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলযোগে আগত আছিরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে স্বপনের কাছ থেকে ১০ পিস ও সোহাগের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট করা হয়। এছাড়াও আছিরের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি স্বপনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD