1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

কসবায় মাদকের বিরুদ্ধে সোচ্চার সাহসী সাংবাদিক দ্বীন ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক তরুণ ও প্রতিবাদী এক সাংবাদিক মঙ্গলবার ২৪ মার্চ বিকেলে বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে সন্ত্রাসীরা। হত্যার শিকার ওই সাংবাদিকের নাম দ্বীন ইসলাম। সে কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্য পাড়ার শফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কসবা থাকার ওসি নাজনীন সুলতানা। তবে কে বা কারা হত্যা করেছে এখনো বিষয়টি জানা যায়নি। তবে হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছেন।

নেতৃবৃন্দ বলেন, এভাবে একজন সাংবাদিককে পিটিয়ে মেরে ফেলা যায় না। বিষয়টি গোটা দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, নিহত সাংবাদিক দ্বীন ইসলাম পরিচালিত অনলাইন পেইজটি ভিজিট করে দেখা গেছে সে দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দিতনা। এ নিয়ে স্থানীয় প্রশাসন এবং কতিপয় সাংবাদিকদের সঙ্গে তার সাপেনেউলে সম্পর্ক বিরাজ করছিল। নিজের নিরাপত্তার কারণে বেশ কিছু দিন ধরে কুমিল্লা শহরে বাসা ভাড়া করে বসবাস শুরু করে। ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়িতে আসে। বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীন ইসলামের সাথে পূর্ব শত্রুতা সম্পন্ন ব্যক্তিদের গ্রেফতার করা হলে প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD