1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম। সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ। বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ, তাপমাত্রা উঠতে পারে ৪১ ডিগ্রিতে রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা দিতে হলো সাতজন মোটর সাইকেল চালককে। রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা জাল কাগজপত্রের স্রষ্টা বিষু  : আছে একাধিক মামলাও রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট রাজবাড়ীর পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ফরিদপুরের সালথায় ৩২০ লিটার তেল জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার: নাশকতার পরিকল্পনা নস্যাৎ।   

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার।     

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি), চন্দ্রিমা এবং শাহমখদুম থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালিয়া থানার সপুরা দক্ষিণ শালবাগান গ্রামের (বর্তমানে শাহমখদুম থানার ওমরপুর গ্রামে বসবাসরত) মো: সেন্টু মিয়ার ছেলে মো: মিনহাজ আলী ওরফে জয় (২৭); চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া (কৃষি কলেজ) গ্রামের মো: ছয়ের আলীর ছেলে মো: মুঞ্জুর আলী (৪০); একই থানার মুশরইল পূর্বপাড়া গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে মো: সুজন আলী (২৮); একই থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া (পেঁপে বাগান পাড়া) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো: জীবন (২৮); নওগাঁ জেলার মান্দা থানার বিলসুলশুনিয়া গ্রামের (বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়ায় বসবাসরত) মো: রওশন আলীর ছেলে মো: হাবিবুর আলী (২১) এবং শাহমখদুম থানার পবা নতুনপাড়া (বড় বনগ্রাম) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো: রহিদুল ইসলাম (২২)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গতকাল ১৬ মার্চ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ওমরপুর (গির্জার পূর্ব পাশে) এলাকা থেকে মিনহাজ, ১৫ মার্চ রাত ১১টার দিকে চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকা থেকে মুঞ্জুর ও সুজন, ১৬ মার্চ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া (পেঁপে বাগানপাড়া) এলাকা থেকে জীবন এবং একই দিন সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানার বনলতা আবাসিক এলাকা থেকে হাবিবুর ও রহিদুলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মিনহাজের কাছ থেকে ৩০ পিস, মুঞ্জুরের কাছ থেকে ৫ পিস, সুজনের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও জীবনের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা, হাবিবুরের কাছ থেকে ৬ পিস এবং রহিদুলের কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মিনহাজের বিরুদ্ধে আরএমপি’র পৃথক থানায় ১টি মাদক মামলা সহ মোট ২টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD