1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার।       

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ১৫ মার্চ ২০২৬ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারাংপুর রোডপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রব্বানী (৭০), পিতা-মৃত জাহের আলী এর বসতবাড়ীর দক্ষিণপাশে কাঁচা রাস্তার সম্মুখ হতে রাত ১২:৩০ ঘটিকায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ সারুফ হোসেন (২২)। মোঃ সারুফ হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার রামনগর ৫ নং ওয়ার্ড এর মোঃ আমিরুলের পুত্র।

রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) নাছির উদ্দিন ফোর্সসহ গত ১৫ মার্চ ২০২৬ খ্রি. রাত ১২:১০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারাংপুর রোডপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রব্বানী (৭০), পিতা-মৃত জাহের আলী এর বসতবাড়ীর দক্ষিণপাশে কাঁচা রাস্তার সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) নাছির উদ্দিন ফোর্সসহ গত ১৫ মার্চ ২০২৬ খ্রি. রাত ১২:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১২:৩০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ সারুফ হোসেন এর দেহ তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।

 

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD