1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।           

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে সুমন (৩৩); রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো. বাবলুর ছেলে মো. শ্যামল (২৭) এবং একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর আলী (৪৫)।

গত ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার গহমাবোনা এলাকায় ন্যাশনাল ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেল চালক আনোয়ারকে আটক করা হয়।

অন্যদিকে, ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পবা থানার ঘোলহাড়িয়া মিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্যামল ও জাহাঙ্গীরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের তল্লাশিকালে আনোয়ারের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া শ্যামলের দেহ তল্লাশি করে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। একইভাবে জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় ২টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় ২টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD