1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

চা শ্রমিকদের আন্দোলনে সংহতি ফখরুলের

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েক হাজার চা শ্রমিক তাদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবিতে যে আন্দোলন করছেন, তার প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উল্লিখিত চা শ্রমিকদের বর্তমান মজুরি ১২০ টাকা, এই স্বল্প মজুরিতে মানবেতর জীবনযাপন করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে দুর্মূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ মজুরিতে চা শ্রমিকদের অনাহারে-অর্ধাহারেই দিন কাটবে। দেশের চা শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক ধ্বংসের দ্বারপ্রান্তে। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আমাদের দেশের চা রপ্তানির মাধ্যমে। চা শ্রমিকদের অর্থনৈতিক দূরাবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে। এই চা শিল্পের উন্নতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। কিন্তু শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বিমাতাসূলভ আচরণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে চা শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হবে এবং চা শিল্পে স্থবিরতা নেমে আসবে।

সরকারের দুর্নীতি ও হরিলুটের কারণে ক্ষমতাসীন গোষ্ঠী ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়ে তারা দেশে-বিদেশে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে, অন্যদিকে দেশীয় অর্থনীতির মেরুদণ্ড যে শ্রমিকরা তাদের নানাভাবে বঞ্চিত করে যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে চা শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে পতিত না হয়, সে জন্য মালিকপক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, চা শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এ মুহূর্তে শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। চা শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন ন্যায়সঙ্গত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের এ দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD