1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলাঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, পরিবেশ রক্ষা ও নদীর তীর সংরক্ষণে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD