1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

আক্কেলপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে     গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার শাজাহান আলীর ছেলে শিহাব হোসেন (২৮) এবং নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন হোসেন (৩০)।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দুই জন মাদক ব্যাবসায়ী আক্কেলপুর হাসপাতালের ভিতরে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালের ভেতর গোপনে মাদক বিক্রি করছিল বলে স্বীকার করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD