1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

হবিগঞ্জ সদর হাসপাতালে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ৯ জনকে আটক করে কারাদণ্ড।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২৮ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রমিজ আলী রনি, কামাল শাহ, অসিত দাশ, সৌরব রায়, নিতু ঘোষ, আসাদুজ্জামান, আব্দুল খালেক, কাওসার মিয়া ও বিলু মিয়া। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে হাসপাতালটি দালালদের কাছে জিম্মি হয়ে আছে। তবে স্টাফদের যোগসাজশে দালালরা এ কর্মকান্ড চালিয়ে আসছে বলে ভুক্তভোগীদের অভিযোগ । র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম দুপুরের দিকে সদর হাসপাতালে ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানো হয়। হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান, টাউট আইন অনুযায়ী ওই ৯ দালালকে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।’ র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিয়ষটি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে এই দালালচক্র সদর হাসপাতাল থেকে সাধারণ রোগীদের মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ভর্তির নামে হয়রানির অভিযোগ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। দালালদের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত। তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD