1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

হেমন্ত এসেছে বলে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

বিনয় দেবনাথঃ

সোনালী রোদ্দুর যেন ঢেলে
চলে গেছে বহু দূরে,
কুয়াশা আবিরে তাকেনি প্রকৃতি।

ঝরেনি শিশির বিন্দু পত্র-পল্লবে ঘাসের বুকে,
তবুও শুভ্র ফুল ফুটেছে কাশের বনে;
দোলা লাগে উত্তরী হাওয়ায়
ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে,
ধ্যানে মগ্ন তেপান্তরে সাদা বলাকার দল।

শিউলি ফুটেছে আনমনে
ঝরে পড়েছ শ্যামল গাছের মাদুরে,
বুলবুলি গান ধরেছে ঐ শাখায় নেচে নেচে
শিস বাজিয়ে চলেছে দোয়েল পাখিরা মুচকি হেসে..

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD