1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন আঘাত পিতা গ্রেফতার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

মীর দুলালঃ

হবিগঞ্জের নবীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিতার হাতে কন্যা নি*হতের এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মতিলাল দাস নামের এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাস (২৫)-কে পিটিয়ে হত্যা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিতা মতিলাল দাসকে আটক করে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD