1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

খারাপ আচরণের প্রতিবাদ করায় গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলো পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

মুজাহিদ শেখ, স্টাফ রিপোটারঃ

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুতের লাইন সঞ্চালনের বৈদ্যুতিক তারকে নিরাপদ রাখতে পরিচ্ছন্ন কর্মসূচি চলাকালীন সময়ে পল্লী বিদ্যুৎ অফিসের পরিচ্ছন্ন কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় ২৩ অক্টোবর বৃহস্পতিবারে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের হালিম মোল্লা নামের এক গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ শ্রীপুর জোনাল অফিস। এঘটনার পর থেকেই বাড়িটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় পরবারটি চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে জানান পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী হালিম মোল্লা জানান, বিদ্যুৎ অফিসের লোকজন লাইন পরিস্কারের জন্য এসে আমার বাড়ির রাস্তার দিকে লাগে বিভিন্ন ফলজ গাছগুলো কেঁটে নষ্ট করেছে। প্রতিটা গাছ এমনভাব কেটেছে সেই গাছ গুলো আর বাচবেনা। আমার পরিবারের পক্ষ থেকে আমার স্ত্রী তাদেরকে গাছ গুলো নষ্ট না করার অনুরোধ জানাতে গেলে তারা বাকবিতন্ডা শুরু করেন এবং আমার স্ত্রীকে বাজে মন্তব্য করেন। এ ঘটনা আমাকে জানালে আমি তাদের এই কাজের প্রতিবাদ জানায়। যার কারণে আমার বিদ্যুৎতের লাইন কেটে দিয়েছে তারা। এতে আমার পরিক্ষার্থী ছেলে মেয়েদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি।

সংযোগ বিচ্ছিন্নের খবরটি নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শামীম হোসেন জানান, পল্লী বিদ্যুৎতের লাইন পরিচ্ছন্ন কর্মীকে মারধরের কারণে ঐ বাড়ির সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তাদেরকে অফিসে ডাকা হয়েছে। পরবর্তীতে মীমাংসা হলে সংযোগ চালু করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD