1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বিজিবি’র যৌথ অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও তার সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

১। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে জোন কমান্ডার,বলিপাড়া জোন এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চলমান রয়েছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রমের মাধ্যমে গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়। ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) সহ এ্যামুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড- ১টি, ম্যাগাজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স-০১ টি, গাদা বন্দুক ০২ টি, মোবাইল- ২টি এবং চেক বই (কৃষি ব্যাংক)- ১টি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

২। বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD