1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোনার মদন উপজেলায় ৪টি ফার্মেসীকে জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মঙ্গলবার (২১অক্টোবর) ঔষধ প্রশাসন, নেত্রকোণা ও মদন উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান কর্তৃক ৪টি ফার্মেসীকে “ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩” এর ৪০(খ)ও ৪০(গ) ধারা ভঙ্গের দায়ে সর্বমোট ১৬ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ফার্মেসীসমূহে নকল-ভেজাল এবং আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং লাইসেন্স এ বর্ণিত শর্ত মেনে ফার্মেসী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ঔষধ  ড্রাগ সুপার খন্দকার হাফসা নাজনীন এবং মদন থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD