1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি’র কর্ণহার থানার অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২।        

  • প্রকাশিতঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে এক কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

 গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: সেলিম রেজা রাজু (২৮) ও মো: সনেট আলী (২৪)। সেলিম রেজা রাজু রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া এলাকার মো: আতাহার আলীর ছেলে ও সনেট আলী একই এলাকার মৃত স্বপনের ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানা এলাকার তেতুলিয়া মোড় হতে দুইজন ব্যক্তি মোটর সাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে দারুশা বাজারের দিকে আসছে।

 উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত ১০টায় কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে আসামি সেলিম রেজা রাজু ও সনেট আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD