1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধামইরহাটে গাছ কাটাকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলার শিকার নারীসহ -৫

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে গাছ কাটাকে কেন্দ্র করে আব্দুল লতিফ, মামুন হোসেন, মিম আক্তার ও মুন্নি আক্তারকে ধারালো হাঁসুয়া ও চাইনিজ কুড়াল দিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলার পশ্চিম চাঁদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন হোসেন ও মামুলি আক্তারসহ আরও ১০ জন যুবকের বিরুদ্ধে। গত সোমবার রাতে ভুক্তভোগী মরিয়ম বেগম এবিষয়ে ধামইরহাট থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মরিয়মের স্বামী আব্দুল মুমিন উপজেলার আলমপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ক্রয় সূত্রে ৩১ শতাংশ জমি ভোগ দখল করে আসছিল। এবং ১১ বছর আগে ওই জমিতে ২২ টি আম ও বনজ প্রজাতির গাছ রোপণ করেন তারা।

অভিযোগে আরও জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) দুপুরে আম ও বনজ প্রজাতির গাছ কাটতে গেলে জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিবাদীর লোকেরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী পক্ষকে গাছ কাটতে নিষেধ করে এবং জমি থেকে উচ্ছেদের ভয়-ভীতি দেখিয়ে অতর্কিত আক্রমন করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় আব্দুল লতিফ, মামুন হোসেন, মিম আক্তার ও মুন্নিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিবাদী হুমায়ূনের মোবাইল ফোন বন্ধ থাকায় বারবার চেষ্টা করেও এ বিষয়ে তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে ধামইরহাট থানার তদন্ত অফিসার এইচ এম নাজমুল হুদা বলেন, গতরাতে মরিয়ম বেগম বাদি হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD