1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

শেরপুরে সিজার করতে গিয়ে প্রসূতির মৃ’ত্যু, হাসপাতালে তালা

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

‎
‎আল আমিন স্টাফ রিপোর্টারঃ

‎শেরপুর জেলা সদর হাসপাতাল রোডের নারায়নপুর এভার কেয়ার হাসপাতালে সিজার করতে গিয়ে আশামনি (২৫) নামে এক প্রসূতির মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। আশামনির বাড়ি নবীনগর এলাকায়।
‎
‎পরিবারের অভিযোগ, আশামনিকে সিজারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার লুৎফর রহমানের তত্ত্বাবধানে অপারেশনের সময় আশামনির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই তিনি মারা যান।
‎
‎এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল ঘেরাও করে তালা ঝুলিয়ে দেন। তাদের অভিযোগ—ডাক্তারের অবহেলার কারণেই আশামনির মৃত্যু হয়েছে।
‎
‎আশামনির ৩ বছর বয়সী এক ছেলে সন্তান ও সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান এখন মায়াহারা হয়ে পড়েছে।
‎
‎এ বিষয়ে শেরপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎শেরপুর সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা জানান, “এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন—ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাক্তারের অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হোক।
‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD