1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কচাকাটায় দাদার প্রাণ গেলো নাতির লাঠির আঘাতে

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের প্রস্তাবিত (কচাকাটা উপজেলায়) নেশায় আসক্ত নাতির লাঠির আঘাতে দাদা নিহত হয়েছে। বুধবার( ১৫ অক্টোবর) সন্ধ্যায় কেদার ইউনিয়নের বাসাবাড়ি গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।
নিহত দাদার নাম আসকর আলী। তিনি বাসাবাড়ি গ্রামের মৃত্যু তন্তু শেখের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদকাসক্ত নাতি আলমগীর হোসেন তার দাদাকে কাঠের চেলা দিয়ে মাথায় আঘাত করে। চেলার আঘাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে যান, পরে পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, আলমগীর হোসেন নিহত আসকর আলীর দ্বিতীয় ছেলে আব্দুল মতিনের পুত্র। সে দীর্ঘদিন ঢাকায় বাসের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। সেখানেই তিনি মাদকে আসক্ত হয়ে পড়ে। বেশ কিছুদিন থেকে সে বাড়িতে অবস্থান করছেন। মাদকের কড়াল থাবায় এখন মানুসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাকে শিকলে বেধে রাখতো তার পরিবার। বুধবার শিকল পড়ানো নিয়ে তার দাদাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর শুরু করে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট। আঘাতে মাথা ফেটে যায় দাদার। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক রয়েছে।

ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এস এম আবু সায়েম জানান, আসকর আলীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার চোখে ও মাথায় আঘাত ছিল।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, আসকার আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার ও মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD