1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

“কয়রায় কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান; একটি বন্দুক উদ্ধার, একজন আটক”

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পঠিত

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাতদল ‘ছোটন বাহিনী’র এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সাগর শেখ ওরফে জয় শীল (৪১)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনার কয়রা উপজেলার রায়নদী সংলগ্ন খাশিটানা খালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রার সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।
অভিযান চলাকালে ডাকাতরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ সাগর শেখকে আটক করে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সাগর দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিয়মিতভাবে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলকে সহযোগিতা করতেন।’
আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্র–গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD