1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ইলিশ রক্ষায় অভিযানে বাধা: জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, ভোলাঃ

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ অংশে মেঘনা নদীতে জেলেদের সংঘবদ্ধ হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা ও অন্যান্য সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন জেলেকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মা ইলিশ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার যৌথ অভিযানে ৮ টি দল মেঘনা নদীতে নামে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্ট গার্ড সদস্যরা অংশ নেন।

হিজলা এলাকায় অভিযান চালানোর সময় অসাধু জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে উপ-প্রকল্প পরিচালক নাসির উদ্দিন, স্পিডবোট চালক জহিরুল ইসলামসহ অন্তত ১০ থেকে ১২ জন সদস্য আহত হন।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক (পিডি) মোল্লা এমদাদুল্যাহ জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ২৭ জন জেলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকায় হওয়ায় তাদের সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া ভোলা টিমের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মসিউর রহমান জানান, আহতদের মধ্যে জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাজবীউল ইসলামও রয়েছেন। তবে সবার অবস্থা স্থিতিশীল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণের অভিযান চলমান থাকবে এবং এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD