1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

তানোরে কোচিং শিক্ষক কর্তৃক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, জনতার হাতে উত্তম মধ্যম, কোচিং সেন্টার বন্ধ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার অ্যাডভান্স কোচিং সেন্টার এর পরিচালক রোকনুজ্জামান ও এক শিক্ষক কর্তৃক একাধিক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া এবং মেসেঞ্জারে কুরুচিপূর্ণ কথাবার্তা বলার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী ও অভিভাবকরা কোচিং সেন্টার ঘেরাও করে অভিযুক্ত অ্যাডভান্স কোচিং সেন্টার পরিচালক রোকনুজ্জামান (শিক্ষককে) উত্তম মধ্যম দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং সেন্টারের শিক্ষক আহসান হাবীব এবং পরিচালক রোকনুজ্জামান গত এক বছর ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের গার্জিয়ানদের কাছে অভিযোগ করে জানায়,  শিক্ষক আহসান হাবীব ও রোকনুজ্জামান মেসেঞ্জারে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ কথা বলেন এবং অনৈতিক প্রস্তাব দেন। ঘটনাটি জানার পর ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী কোচিং সেন্টারে গিয়ে ওই শিক্ষককে মারধর করে আটক করেন। পরবর্তীতে কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি এই প্রতিবেদককে মুঠো ফোনে বলেন, “আমি কোনো শারীরিক সম্পর্ক করিনি, শুধু অনলাইনে কথাবার্তা বলতাম। আহসান হাবীব কী করেছে সেটা আমি জানি না,” অভিযুক্ত রোকনুজ্জামানের বাড়ি তানোর উপজেলার পাচন্দর ইউপির মোহাম্মদপুর গ্রামে। পরে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি বলেন এ বিষয়ে নিউজ করার প্রয়োজন নাই নিউজ না করাই ভালো বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন, “দুপুরের দিকে এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা হয়েছে আর আমি খেতুরীধাম মেলায় আছি ভাই একটু ব্যস্ত আছি ।”

অন্যদিকে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ির এস,আই সোনাতন জানান, “অভিযুক্ত শিক্ষক ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন এবং ছাত্রীদের খারাপ প্রস্তাব দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। পরে স্থানীয় জনতা তাকে হালকা শারীরিকভাবে শাস্তি দিয়ে আটক রাখে। তার বাবা ভুল স্বীকার করে তাকে নিয়ে গেছেন।”

এ ঘটনায় স্থানীয় অভিভাবক সমাজ ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “একজন শিক্ষক যখন ছাত্রীর সঙ্গে এমন আচরণ করে, তখন তা পুরো সমাজের জন্য লজ্জাজনক। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” স্থানীয় অভিভাবকরা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে জন্য “অ্যাডভান্স কোচিং সেন্টারটি” স্থায়ীভাবে বন্ধেরও দাবি জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD