1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা”আহত ৩

  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মো.সালমান হাসান (হৃদয়) মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিক রাহিদ হোসেন (২৮)-কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।

এতে বাধা দিতে গেলে ঘটনাস্থলেই লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আরও কয়েকজনকে।
আহতরা হলেন— রাহিদের মামা মো. রুহুল আমিন (৪৫) ও ছোট ভাই রাকিব হোসেন (২১)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব রমজানবেগ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্তরা হলেন সেলিম, স্বাধীন, রাজু ও সুচনা— তারা সহ ৩০-৪০ জন এ হামলায় অংশ নেয় পরিকল্পিতভাবে।

পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ফটো সাংবাদিকসহ অন্যান্যদের উদ্ধার করে, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।

ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাহিদ।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী রুহুল আমিনের স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল।

মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের সঙ্গে বিষয়টি মীমাংসার জন্য কথা বলতে গেলে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় উত্তেজিতদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD