1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আওয়ামী লীগ নেতার জামিনে উত্তাল শেরপুর, অবরোধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সড়ক অবরোধ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

 

আল আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

৬ অক্টোবর রোববার সকাল থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে আদালতের প্রধান ফটক অবরোধ করায় আদালতের ভেতরে কোন বিচারক প্রবেশ করতে না পারায় দুপুর পর্যন্ত বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আন্দোলকারীদের কাছে গিয়ে তাদের কথা শুনেন এবং তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে ছাত্র-জনতা অবরোধ ও বিক্ষোভ তুলে নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD