1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আমতলীতে বিএনপি’র মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরন, আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।

রবিবার রাতে তাদের নিজ-নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত প্যাদা বাদী হয়ে ২০২৪ সালে অনুষ্ঠিত বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরনের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে রবিবার (৫ অক্টোবর) রাতে বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে আমতলী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ভায়লাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হুমায়ন কবির ও আমতলী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপিকে ছয় নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ওই তিন আওয়ামী লীগ নেতাকে সোমবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD