1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বানিয়াচং উপজেলার তরুন লীগ নেতা কাতার যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদকঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা তরুণ লীগ সভাপতি রাশেদ মিয়া কাতার যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) রাতে কাতারগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদ মিয়া বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলার আসামি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টায় বানিয়াচং থানা পুলিশ তাকে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাকে হবিগঞ্জ নিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

রাশেদ মিয়া উপজেলার দোয়াহানী বটেরহাটি মহল্লার ইসলাম উদ্দিনের ছেলে।

তিনি জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান মজুমদার বলেন, রাশেদ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি।
দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

রোববার কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়েন তিনি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD