1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

রাজশাহীর কাটাখালীতে র‍্যাব-৫ এর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জেসমিনের গাঁজার চালানসহ তিনজন গ্রেফতার।  

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর কাটাখালী এলাকায় র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম অবৈধ গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।

র‍্যাব জানায়, কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজান দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজার চালান এনে রাজশাহীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৪ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয়— ১️. মোঃ আশাদ খাঁ (২১), পিতা-মোঃ এনায়েত খাঁ, মাতা-মোসাঃ লেবিনা বেগম, সাং-শিরোইল, থানা-বোয়ালিয়া; ২️. মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মৃত পালু মন্ডল; ৩️. মোছাঃ সাবিনা বেগম (৪০), পিতা-মৃত পলান, স্বামী-মৃত পালু মন্ডল; উভয় সাং-মিরকামারী পশ্চিমপাড়া, থানা-কাটাখালী, রাজশাহী মহানগর।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে কার্টুনের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাঁজার বিশাল চালান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান। তার নির্দেশে তারা গাঁজার ডেলিভারি দিত। পরবর্তীতে র‍্যাব সদস্যরা জেসমিনের বাড়িতে অভিযান চালালেও সে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও পলাতক আসামি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল। র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়— “দেশ থেকে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি মানুষকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।” এ ঘটনায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD