1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সদরপুরে মা মেয়ে মিলে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ বারান্দায় ছিল কবর খোঁড়া

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে মা মেয়ে মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামক একজনকে হত্যার চেষ্টার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। 

ভুক্তভোগী স্বামী ঠান্ডু বেপারী সদরপুর উপজেলার একই ইউনিয়নের ছলেনামা গ্রামের মিঁয়াচান বেপারীর পুত্র। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন বলে জানা গেছে। 

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে ঠান্ডুর স্ত্রী, শাশুড়ি ও দাদী শাশুড়ি মিলে ঠান্ডুর দেওয়া ১১ লাখ টাকা আত্বসাত করার উদ্দেশ্যে  হত্যার চেষ্টা চালায় বলে এলাকায় চাঁপা গুঞ্জন উঠেছে। 

 

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ঠান্ডু বেপারীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে তাকে কাস্তে দিয়ে হত্যা চেষ্টা করে। ঘটনার পূর্বেই পাশের ঘরের বারান্দায় একটি কবর খুড়েঁ প্রস্তুত করে রাখা হয়।

ঘটনার সময়ে ঠান্ডুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবং সদরপুর থানা পুলিশকে অবগত করেন। 

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়। তিনি জানান, প্রাথমিক ভাবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা বলে মনে হচ্ছে।টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে, তদন্তের পর সঠিক বিষয়টি জানা যাবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

এ ঘটনায় এলাকায় চরম উদ্দেগ, উত্তেজনা ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD