1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন উপজেলা, পৌরসভা ও থানা ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: রাসিক প্রশাসক জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা। রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

রাবিতে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ গবেষণা প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

 

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ রোগ বিষয়ক গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (USDA) সহায়তায় গঠিত স্থায়ী তহবিল কর্মসূচির আওতায় প্রকল্পটি উদ্বোধন করা হয়৷

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটারে প্রকল্পটির উদ্বোধন হয়।

গবেষণা প্রকল্পটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদুল ইসলাম এবং সহ-গবেষক হিসেবে রয়েছেন প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন।

গবেষণা প্রকল্পের প্রধান ড. মো. ফরহাদুল ইসলাম বলেন, “এটি একটি ওয়ান হেলথ এপ্রোচ। মানুষ, পশুপাখি ও পরিবেশের সামগ্রিক স্বাস্থ্যকে বিবেচনায় নিয়ে প্রাকৃতিক খাদ্য উপাদান থেকে নতুন ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কাজ করা হবে, যা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।”

বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে এক নীরব মহামারি হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ২০১৯ সালে কেবল এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রায় ১২ লাখ মানুষের মৃত্যু হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত।

অনুষ্ঠানটিতে আরও জানানো হয়, গবেষণা প্রকল্পটির মাধ্যমে খাদ্য নির্ভর সমন্বিত থেরাপি উদ্ভাবনের প্রচেষ্টা চালানো হবে, যা ভবিষ্যতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ফেলো প্রফেসর ড. সালেহ্ হাসান নকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ফেলো প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. ইয়ারুল কবির ও প্রাণ রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রেজাউল করিম প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরণের গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাওয়া এটি চতুর্থ উদাহরণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD