1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে: রাসিক প্রশাসক জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা। রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন।

রাজশাহী গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত্রী-০০.১৫ ঘটিকায় শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইমরান (২৬), পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং- হরিশংকরপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ০৬ মাস পূর্বে ভিকটিমের স্বামী ভিকটিমকে তালাক দিলে সে তারপর থেকে প্রাণ কোম্পানীতে চাকুরী করে আসছিল। বিবাদীর বসতবাড়ী ভিকটিমের মায়ের বসতবাড়ীর কাছাকাছি হওয়ায় বিভিন্ন সময় ভিকটিমের বাড়ীতে যাওয়া আসার মাধ্যমে কথা-বার্তা হত। কথা-বার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা হত।

ইং-২২-০৭-২০২৫ তারিখ ভিকটিম বিবাদীর চাচার বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে এবং ইং ০২-০৮-২০২৫ তারিখ রাত্রী আনুমানিক-২১.৩০ ঘটিকার সময় ঘটনাস্থল গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউপির হরিশংরপুর গ্রামস্থ উক্ত ভাড়া বাসায় উক্ত বিবাদী ভিকটিমের রুমে প্রবেশ করে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে গোদাগাড়ী থানায় ধর্ষক মোঃ ইমরান (২৬) এর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ০১/০৯/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‍্যাব-৮, সিপিসি-২, মাদারীপুর এর একটি যৌথ আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD