1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ঝিনাইদহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

ঝিনাইদহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে “ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ (সাঃ)” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) এস. এম. রাজু আহম্মেদ, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কামিল মাদ্রার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক শামীম হোসেন ও ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ। আলোচনা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের অংশ হিসাবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদদুল্লাহ আল মামুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD