1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মী আটক ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত। নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহমুদ আজমের সমর্থনে বিশাল মতবিনিময় সভা লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২ দীঘিনালায় ভাবগাম্ভীর্যে এমএন লারমার স্মরণসভা ও জুম্ম জাতীয় শোক দিবস পালন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৭৮ বার পঠিত

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে সভাপতি একাদশকে হারিয়ে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী হয়েছে। 

 

শনিবার (১৭ মে) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশের মধ্যে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতি একাদশের দায়িত্বে ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক একাদশের দায়িত্ব ছিলেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। 

টুর্নামেন্টে সভাপতি একাদশ টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে সাধারণ সম্পাদক একাদশ ব্যাটে নেমে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রানের টার্গেট দেয় সভাপতি একাদশকে। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় সভাপতি একাদশ। এতে ৪৭ রানের ব্যাধানে পরাজিত হন সভাপতি একাদশ। খেলায় ১৬ বলে ৩৫ রান ও ১ উইকেট নিয়ে (ম্যান-অফ-দ্যা ম্যাচ) হন ইমাম হোসেন এবং ৩ ওভার বল করে ৪ উইকেট পেয়ে সেরা বোলার হন রকিবুল হাসান রকি।

 

আল আকসা ডেভেলপার কোম্পানির সৌজন্যে এ খেলাতে আম্পায়ার এর দায়িত্ব ছিলেন রাহিম, রাকিবুল ও প্লাবন।

 

এ সময় রেডার সাধারণ সম্পাদক ও আল আকসার স্বত্বাধিকারি মিজানুর রহমান কাজী, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব কাজী শাহেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক জাবিদ অপু, সিনিয়র সাংবাদিক ও ক্রীড়াবিদ কবির তুহিন অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD