1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল।

রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার।

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি , রাজশাহী 

 

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে (২৮ এপ্রিল) দুপুরে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনারে আরো উপস্থিত ছিল। 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচক ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. রোজি আরা খাতুন ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সারোয়ার জাহান।

 

সেমিনারে জানানো হয়, দেশে বর্তমানে প্রাপ্ত বয়স্কদের মৃত্যুর ২৫ শতাংশ হচ্ছে তামাকজনিত কারণে এবং দেশের ফুসফুস ক্যান্সারের ৭০ শতাংশই ধূমপায়ী। বাড়িতে একজন ধূমপান করলে ধূমপায়ী ছাড়াও ওই বাড়ির আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে মহিলারা। আর গর্ভবতী মহিলা হলে তার গর্ভের সন্তানও এ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ধূমপান থেকে বিরত রাখতে ছেলেদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার পরামর্শ প্রদান করেন। একই সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত উপজেলা কমিটিগুলোকে সক্রিয় করার প্রতিও গুরুত্বারোপ করেন তারা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যরা সেমিনারে অংশগ্রহন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD