1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল।

বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চলার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চলার দাবিতে সংবাদ সম্মেলন ।

মোঃ মিনাজ ইসলাম পাটগ্রাম প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম রেলওয়ে স্টেশন বুড়িমারী এক্সপ্রেস সরাসরি বুড়িমারী থেকে ঢাকা চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেন লালমনিরহাট জেলা রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ পাটগ্রাম উপজেলা শাখা । গতকাল ২৭ শে এপ্রিল রবিবার বিকেল ৩টায় লালমনিরহাট জেলা রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের পাটগ্রাম সভাপতি, মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে বুড়িমারী থেকে সরাসরি ঢাকা বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক মোঃ আতাউর রহমান, কাজী একরামুল, মোঃ সুয়াইব আহম্মেদ , মোঃ মনোয়ার হোসেন লিটন, মোঃ সোহেল রানা, মোঃ মাসুদ রানা, সোহরাব আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকগন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,২০০৪ সালে ‘লালমনি এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেনটি চালু হলেও সেটি লালমনিরহাট সদর রেলস্টেশন থেকেই পরিচালিত হয়ে আসছে। এরপর ২০১১ সালে জেলার আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম বাসীর জন্য বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঘোষণা দিয়ে বরাদ্দ দেয়া হলেও এর সুফল থেকে
বঞ্চিত অবহেলিত এই অঞ্চলের সর্বস্তরের জনগোষ্ঠী। দীর্ঘ ১৪ বছরের আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে বুড়িমারী থেকে আজও সরাসরি ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি থাকলেও অদৃশ্য কারনে সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। নেতৃবৃন্দ পাটগ্রাম – হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু’র বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবিতে গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD