1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল।

গোয়ালন্দে সন্ত্রাস, লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিভোক্ষ ও মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

গোয়ালন্দে সন্ত্রাস, লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিভোক্ষ ও মানববন্ধন

 

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি :

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সন্ত্রাস, লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে দৌলতদিয়া মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে দৌলতদিয়া মাছ বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় ঢাকা-খুলনা মহাসড়কের মাছ খোলায় বিক্ষোভ ও মানববন্ধনে কয়েক শতাধিক মৎস্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, দৌলতদিয়া মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো. মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আনু খাঁ, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির কেন্দ্রীয় সদস্য আসলাম মোল্লা, মৎস্য আড়ৎদার মো. রেজাউল, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ইছাক সরদার, সাধারণ সম্পাদক মো. অসেল বেপারী, মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম, মোহাম্মদ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, বিগত বছরগুলোতে আমরা শতকরা ১ টাকা করে খাজনা দিয়েছি। হঠাৎ করে কিছু অসাধু ইজারাদার শতকরা ৫ টাকা হারে খাজনা নেয়া শুরু করেছে। আমাদের দাবি, আমরা পূর্বে যেভাবে শতকরায় ১ টাকা করে খাজনা দিয়েছি এখনো তাই দিবো। তারা আরও বলেন, নতুন ইজারাদার দেওয়ান ফরিদের লোক দাবি করে, শতকরা ৫ টাকা হারে জোর করে খাজনা আদায় করছেন। 

বিক্ষুব্ধ জেলে, মাছ ব‍্যবসায়ী ও আড়ৎদাররা বিক্ষোভ করে বলেন, আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত ও নির্যাতন আমরা সহ্য করব না। এতো বেশি খাজনা নিলে আমরা এ বাজারে আর মাছ আনবো না। দরকার হলে পাটুরিয়া বাজারে নিয়ে মাছ বিক্রি করবো। অতিরিক্ত খাজনা বন্ধে এসময় তারা জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD