1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

ভুল অ্যাডমিট নিয়ে আসা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল কর্মী জেমস

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

ভুল অ্যাডমিট নিয়ে আসা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল কর্মী জেমস

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল এডমিট নিয়ে আসায় বিপাকে পড়েন এক ভর্তিচ্ছু নারী শিক্ষার্থী। তবে এমন সংকটময় মুহূর্তে মানবিক ভূমিকা রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মী।

 

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এমন ঘটনা ঘটে। ছাত্রদল কর্মী হলেন মারুফ হাসান জেমস। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের অনুসারী। 

 

খোঁজ নিয়ে জানা যায়, একজন ভর্তিচ্ছু ভুলবশত পুরোনো প্রবেশপত্র নিয়ে আসেন, যেখানে ছিলোনা কোনো ভবনের নাম এবং রুম নম্বর। কেন্দ্রে ঢোকার সময় তা ধরা পড়লে তিনি হতাশ হয়ে পড়েন ও কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি দেখে ছাত্রদলের কর্মী মারুফ হাসান জেমস দ্রুত পরিস্থিতি বুঝে সামনে এগিয়ে আসেন।

 

এ বিষয়ে শাখা ছাত্রদলের কর্মী মারুফ হাসান জেমস বলেন, আমরা পরিবহন চত্বরে ছাত্রদলের পক্ষ থেকে একটি সহায়তা বুথ স্থাপন করেছি। ওই বুথের পাশে তিনজন পরীক্ষার্থী ও তাদের অভিভাবক অপেক্ষা করছিলেন। সেখানেই এক পরীক্ষার্থীকে দেখতে পাই, যিনি ভুলবশত পুরোনো অ্যাডমিট কার্ড নিয়ে এসেছেন এবং ৩দিন আগে যে নতুন এডমিট ডাউনলোড করতে হতো, সেটি করেননি। বিষয়টি বুঝতে পেরে আমি দ্রুত তার রোল ও রেজিস্ট্রেশন নম্বর নিয়ে বিনোদপুরে ফিরোজ ভাইয়ের দোকানে যাই এবং সঠিক এডমিট কার্ডটি প্রিন্ট করে এনে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তার হাতে পৌঁছে দিই। এর ফলে তিনি সময়মতো পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

ভর্তিচ্ছু ওই শিক্ষার্থী বলেন, “আমি ভুল এডমিট নিয়ে এসে খুব হতাশ হয়ে পড়েছিলাম। তখন ছাত্রদলের ভাইয়া আমাকে যেভাবে সাহায্য করেছেন, তা ভুলবার নয়। আমি ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD