1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

নেত্রকোনা কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আ.লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

নেত্রকোনা কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ আ.লীগ নেতা গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া এবং কেন্দুয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ডিবি পুলিশ পূর্ব এর অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান।  গত ৫ আগস্ট অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ভীতি-সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে সিএনজি ও গাড়ী ভাঙচুরসহ অগ্নি সংযোগ করে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটানো এবং যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফাতারকৃত ২ জনকে জেলা আদালতে প্রেরণ করা হয়। মামলা বাদী হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের মৃত রজমান আলীর ছেলে আব্দুল আজিজ (৫৬)।এরআগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে নেত্রকোনা পৌরশহরের মদন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ইকবাল হোসেন ও তার সঙ্গীয় ডিবি সদস্যরা।এসব তথ্য নিশ্চিত করে মো. ইকবাল হোসেন বলেন, গোপনীয় তথ্যের ভিত্তিতে কেন্দুয়ার সাবেক পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া এবং একই উপজেলার আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুলকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ বুধবার সংগঠিত একটি বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD