1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

গোয়ালন্দে‌ রাসেল ভাইপার সাপের আতঙ্ক, দুশ্চিন্তায়, মজলিশপুর চরাঞ্চলের মানুষ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পঠিত

গোয়ালন্দে‌ রাসেল ভাইপার সাপের আতঙ্ক, দুশ্চিন্তায়, মজলিশপুর চরাঞ্চলের মানুষ

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর মজলিশপুর চরাঞ্চলে ফের রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতংক দেখা দিয়েছে। এতে জমির ফসল তোলা, ও ফসল পরিচর্যা এবং গো-খাদ‍্য সংগ্রহ করা নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কয়েক হাজার কৃষক। এতে করে সাপের উপদ্রপে পদ্মার তীরবর্তী এলাকায় বসবাস করা মানুষগুলো আতঙ্কে রয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত তিন সপ্তাহে এই উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশপুর, চর মহিদাপুর, তার পার্শ্ববর্তী এলাকায় তিন জনকে রাসেল ভাইপার সাপ ছোবল দিয়েছে এবং তাদের তিন জনের মধ্যে দুইজন এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ইতিমধ্যে একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। গত শুক্রবার সন্ধ্যায় আর একজনকে কৃষককে সাপ ছোবল দেয়ায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজের ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অধিকাংশ লোকই কৃষি কাজের উপর নির্ভরশীল। বেশিরভাগ মানুষের একমাত্র পেশা হলো কৃষি কাজ। কেউ কেউ নিজের জমি, আবার কেউ অন্যের জমি বছরব‍্যাপী শনকরালি নিয়ে চাষাবাদ করেন।

এসব চরাঞ্চলে শত শত বিঘা জমিতে ভুট্টা, বাদাম, তিল, আমন ও আউশ ধানের চাষ করা হয়। কিন্তু ফসলের জমিতে বিষধর সাপ রাসেল ভাইপার দেখা দেওয়ায় বিপাকে রয়েছে কয়েক হাজার কৃষক।

চর কর্ণেশনার বাসিন্দা মোহাম্মদ আলী জানান, আমার চাষকৃত ক্ষেতে ওষুধ দিতে গেলে তাকে রাসেল ভাইপার সাপ ছোবল দেয়ার চেষ্টা করলে আমি সেখান থেকে পালিয়ে আসি। এখন সাপের ভয়ে ক্ষেতে যেতে সাহস পাচ্ছি না।

চর মজলিসপুরের বাসিন্দা আব্দুর রহমান বলেন, তার ছেলে শুরুর শেখকে তিন সপ্তাহ আগে মিষ্টি কুমড়া ক্ষেত থেকে রাসেল ভাইপার সাপ ছোবল দেয়। তখন তাকে সাথে সাথে ফরিদপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১৫ দিন পরে কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসি। তবে এখনো সে পুরোপুরি সুস্থ‍্য হয়নি।

এব‍্যাপারে একাধিক কৃষক জানান, গত বছর অধিক পরিমাণে রাসেল ভাইপার সাপের আতংক দেখা দিয়েছিল। তবে মাঝে কয়েকমাস রাসেল ভাইপার সাপের আতংক কমছিল। কিন্তু সেটা আবার বৃদ্ধি পেয়েছে। মাঠ ভর্তি ফসল। সাপের ভয়ে ফসল উত্তোলনের জন্য লোকবল পাওয়া যাচ্ছে না। এখন থেকেই যদি একটা ব্যবস্থা না নেয়া হয়, তাহলে আমরা যারা কৃষক রয়েছি তারা ক্ষতিগ্রস্ত হব।

এবিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, রাসেল ভাইপার নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে যেহেতু সাপের উপদ্রব বেড়েছে সেজন্য খুব দ্রুত চরাঞ্চলে গিয়ে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হবে। যেখানে মানুষকে সতর্কতা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় কৃষি কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে ওই এলাকার কৃষকদের সুরক্ষা এবং ফসল উত্তোলনের জন‍্য গামবুট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD