1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

গোয়ালন্দে পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

গোয়ালন্দে পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে মোসলেম প্রামানিক (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

১৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ইউনিয়নের শাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা হতে তার লাশ উদ্ধার করে দৌলতদিয়া নৌ-পুলিশ।

তিনি দৌলতদিয়া ইদ্রিস মিয়া পাড়ার বাসিন্দা মৃত হায়দার প্রামানিকের ছেলে। ৫ সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, মোসলেম প্রামানিক ব্রেইন স্টোকের রোগী ছিল। ইতিপূর্বে দুইবার তার ব্রেন স্ট্রোক হয়। পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ ছিল।

১৮ এপ্রিল শুক্রবার পরিবারের সদস্যদের নিষেধ না শুনে বিকাল ৪ টার দিকে জীবিকার তাগিদে অসুস্থ্য শরীর নিয়েই নদীতে মাছ ধরতে যান। এরপর হতে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল থেকে নদী তীরবর্তী এলাকায় স্বজনরা তার খোঁজ করতে থাকেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯ টার দিকে নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই আব্বাস আলী এবং দৌলতদিয়া নৌ-পুলিশের এসআই লুৎফর রহমান ঘটনাস্থালে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ সময় নদীপাড়ে তার স্ত্রী ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

এ বিষয়ে দৌলতদিয়া নৌ- পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান জানান, জেলে মোসলেম প্রামানিকের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD