1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বাবার মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বাবার মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশীর সাথে ছেলের মারামারি ঠেকাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আক্কাস আলী (৬৩) নামের এক ব্যাক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

১৮ এপ্রিল শুক্রবার রাত ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। আক্কাস আলী মৃত খোরশেদ আলী শেখের ছেলে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার আক্কাস আলীর ছেলে শাহিন শেখের (৩০) কোয়েল পাখির ফার্মের দুর্গন্ধ ছাড়ানোকে প্রতিবেশী গিয়াস উদ্দিন শেখের ছেলে লিটন শেখ (৩৮) ও ফরিদ শেখ (৪২) এবং ফরিদ শেখের ছেলে রিমন শেখ (১৯)
সংঘবদ্ধ হয়ে শাহিনদের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে। তখন শাহিন বাড়িতে ছিল না। তারপরও তারা বাড়ির মহিলাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কিছু সময় পর শাহিন বাড়িতে এসে গালিগালাজ করতে দেখে তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। হামলায় শাহিন আহত হলে ছেলেকে বাঁচানোর জন্য অসুস্থ্য আক্কাস আলী এগিয়ে এসে মারামারি থামানোর চেষ্টা করেন। এসময় ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলে তার হার্ট অ্যাটাক হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্যোগ নেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মৃত আক্কাস আলীর পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত আক্কাস আলীর ৫/৭ বছর আগে একবার হার্ট অ্যাটাক হয়ে শরীরের ডান অংশ অচল হয়ে যায়। শুক্রবার দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD