1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

আমতলীতে আওয়ামী লীগ সভাপতির ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরন করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পঠিত

আমতলীতে আওয়ামী লীগ সভাপতির ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরন করার বিষয়টিসা মাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল 

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

বরগুনার আমতলী উপজেলা গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মো. মনিরুল ইসলাম মনি বয়াত গ্রহন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদস্য ফরম পূরন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় বিষয়টি ভাইরাল হয়েছে।

 

অ্যাডঃ মো. মনিরুল ইসলাম মনি সম্প্রতি চরমোনাই দরবার শরীফে গিয়ে ওই দরবারের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাত করে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে বয়াত গ্রহন করে সদস্য ফরম পূরন করেন। 

এর কয়েক মাস পূর্বে একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মোহাম্মদ নুরুল ইসলাম মিয়াও চরমোনাই দরবারের পীরের সঙ্গে সাক্ষাত করে তার হাতে হাত রেখে বয়াত গ্রহন করেছেন। 

 

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মোঃ মনিরুল ইসলাম মনি চরমোনাই দরবারে গিয়ে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার বয়াত গ্রহন ও সদস্য ফরম পূরন করেছেন। এর আগেও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ মোহাম্মদ নুরুল ইসলাম মিয়াও পীর সাহেবের সঙ্গে সাক্ষাত করে তার হাতে হাত রেখে বয়াত গ্রহন করেছেন।

 

বিষয়টি জানার জন্য গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ মো.মনিরুল ইসলাম মনির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। 

 

নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়নের এক আওয়ামী লীগে নেতা বলেন, এই ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান দলে হাইব্রিড নেতা হিসেবে পরিচিত। টাকার জোরে দলের সভাপতির পদটি ভাগিয়ে নিয়েছে। এরা দলের দুর্দিনে দলে থাকবেনা তা আমরা সকলে জানি। যার বড় প্রমাণ তাদের ইসলামী আন্দোলনে বয়াত গ্রহন ও সদস্য ফরম পূরন করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD