1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

নড়াইলের লোহাগাড়ার সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

নড়াইলের লোহাগাড়ার সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য মো. আকবার হোসেন হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. জাকারিয়া মোল্যা ওরফে জাকির হোসেন (৫৫) ও ১০ নম্বর সাদ্দাম হোসেন ওরফে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন – নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে জাকির মোল্যা, একই গ্রামের মৃত মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা।
উল্লেখ্য গত সোমবার( ৩১ মার্চ) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। তার জেরে সোমবার বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়াই এক পর্যায়ে মো. আকবার হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন । পরে তাকে উদ্ধার করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহার নামীয় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD