1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

 

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র-জনতা। সেইসাথে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে সারা মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহণেরও তাগিদ দেন বক্তারা।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দুপাশে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতশত জনগণ ও ছাত্র-জনতার অংশগ্রহণে কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের নিহত ও আহতের স্মরণে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।

 

এসময় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের খতীব ও ইমাম মুফতি আজম আহমদের সঞ্চালনায় সর্বস্তরের জনগণের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও পৌর ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ, মোস্তফা মেটাল ইন্ড্রাঃ লিঃ এর পরিচালক মো. সেলিম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মো. কোরবান আলী প্রমুখ।

উপস্থিত বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন। গাজায় বসবাসরত মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একত্রিত হওয়ার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD