1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

গোয়ালন্দে শিশুকে বাঁচাতে গিয়ে বাঁক প্রতিবন্ধী নারীর মৃত্যু 

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
গোয়ালন্দে শিশুকে বাঁচাতে গিয়ে বাঁক প্রতিবন্ধী নারীর মৃত্যু 
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়ক পার হওয়ার সময় সঙ্গে থাকা শিশুকে বাঁচাতে গিয়ে প্রান সারালেন সামেলা আক্তার (৩০) নামে বাক প্রতিবন্ধী এক নারীর।
রবিবার বেলা সোয়া ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সামেলা আক্তার দৌলতদিয়া কিয়ামদ্দিন মোল্লা পাড়ার গহের আলীর স্ত্রী। এ ঘটনায়  তার সঙ্গে থাকা প্রতিবেশী শিশু পিংকি (০৮) গুরুতর আহত হয়েছে। সে স্হানীয় ইদ্রিস মিয়া পাড়ার বাবলুর মেয়ে।
স্হানীয়রা জানান, বাক প্রতিবন্ধী সামেলা ও শিশু পিংকী একসাথে রাস্তা পার হওয়ার জন্য ফোরলেন সড়কের মাঝখানে আইল্যান্ডের উপর দাঁড়িয়ে ছিল। এমতাবস্থায় হঠাৎ করে পিংকী সামেলার হাত থেকে ছুটে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। শামেলা আক্তারও তার পিছু পিছু দৌঁড় দিয়ে শিশু পিংকিকে আটকানোর চেষ্টা করে।
ততক্ষনে  চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি হাইয়েছ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-৪১৪৬) এসে তাদের সজোরে ধাক্কা দিলে দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এ সময় শিশু পিংকির ডান পায়ের উপর দিয়ে মাইক্রোবাসের চাকা উঠে যায় এবং এবং সামেলা গুরুতর রক্তাক্ত জখম হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামেলা আক্তারকে মৃত ঘোষণা করেন। সেইসাথে শিশু পিংকির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে স্হানীয় জনতা ধাওয়া দিয়ে দৌলতদিয়া ঘাট এলাকা হতে হাইয়েচ গাড়িটিকে আটক করে চালক হৃদয়কে (৩২) গণধোলাই দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই ফারুক হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। অভিযুক্ত চালক ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার মোঃ ইমানউদ্দিনের ছেলে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, নিহত সামেলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে এবং আহত শিশু পিংকীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD