1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নেয়ার অভিযোগ উঠেছে।এই অভিযোগ প্রতিপক্ষ নজরুল ইসলামদের পরিবারের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ঈদ উল ফিতরের পরের দিন ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায়।মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাধুর স্ত্রী বলেন,আমার সন্তানরা সদর উপজেলার হাসিল পাড়িল মৌজার আরওআর ২৬৭৫ নং দাগের জমিতে বিগত ২০২২ সালে টিনের স্থাপনায় একটি চৌচালা ঘর নির্মান করেন।পরে এ নিয়ে প্রতিপক্ষ নজরুল ইসলামরা ওই জমিখানি তাদের নিজেদের দাবি করে ওই সময়ে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেন।এতেও তারা ক্ষান্ত না হয়ে ঈদ উল ফিতরের পরের দিন দিবালোকে নজরুল ইসলামরা সংবদ্ধ হয়ে টিন সেট স্থাপনার টিন খুলে নেন।ভোক্তভোগি পরিবার এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সন্তান লাভলু মিয়া বলেন,বিবাদমান জমিখানি  ১৯৯৬ সালে নজরুল ইসলামের পিতা ইজ্জত আলী আমার বাবা রফিকুল ইসলাম গাধুর নিকট বিক্রি করে দেন তারা অহেতুক দাবি করছে জমিটুকু। 

এ ব্যাপারে অভিযুক্তের সহোদর ভাই লেবু মিয়া বলেন,জমিখানি প্রকৃত পক্ষে আমাদের।লাভলুদের সঙ্গে আমাদের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসায় জমিখানি তারা দীর্ঘদিন যাবৎ দখলে নিয়েছিলেন,এখন আর তা হতে দেবনা। এ ব্যাপারে এলাকাবাসির একজন মহিলা,নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, প্রকৃতপক্ষে জমিখানা এলাকার উজির মন্ডলের,তিনি জমিটুকি এমনিতেই রফিকুল ইসলাম গাধুর নিকট দান করেছিল,এখন এই জমি নিয়ে খুনাখুনি,মামলা মোকদ্দমা চলছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD