1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন নওগাঁ জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন নওগাঁ জেলা প্রশাসক

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১০.০৩.২৫ ইং রোজ সোমবার সকাল ৯.০০ টায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নওগাঁ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মরত হিসাব সহকারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ৪ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে,চার দিন ব্যাপী কর্মশালা সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০ পর্যন্ত চলবে। প্রথম ব্যাচে উক্ত প্রশিক্ষণে ২৫ জন হিসাব সহকারীগন অংশগ্রহণ করেছেন নওগাঁ সদর,আত্রাই ও রানীনগর উপজেলার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীগন প্রশিক্ষণ নিচ্ছেন। প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল বেডো নওগাঁ এর হলরুমে আজ সকাল ৯.০০ টায় উক্ত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদে বিদ্যমান গ্রাম আদালতে গ্রামীণ জনপদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ নিরসন কল্পে হিসাব সহকারীগন দক্ষ ও সুযোগ্য কর্মচারী হিসেবে গড়ে উঠবে বলে জেলা প্রশাসক নওগাঁ মনে করেন। উক্ত কর্মশালায় ডিডি এলজি নওগাঁ জনাব টি এম এ মোমিন(উপ-সচিব), নওগাঁ মোহাম্মদ নূর মোহাম্মদ উপ-পরিচালক জেলা সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ, আমিনা খাতুন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর,নওগাঁ সুভাষ সরকার জেলা ম্যানেজার এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্প নগাঁ এবং মোঃএনামুল হক প্রাং প্রশাসানিক কর্মকর্তা,স্হানীয় সরকার,নওগাঁ সহ গ্রাম আদালতের অন্যান্য কর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালাটি আগামী ১৩ই মার্চ পর্যন্ত চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD