1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

রাবিতে জাতিয়তাবাদী পেশাজীবি পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

রাবিতে জাতিয়তাবাদী পেশাজীবি পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ সূখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক এমপি মিজানুর রহমান মিনু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম।

জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় মাহফিলে মিজানুর রহমান মিনু বলেন, আমাদের মাতৃভূমির স্বাধীনতার সুরক্ষায় ২০ কোটি হাতকে একত্র করতে হবে। দেশের ক্রান্তিকালীন সময়ে জাতির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান৷ যিনি দক্ষ নেতা ও ঠান্ডা মাথার মানুষ। আমরা আশা করছি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন। রাবি প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন, জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদ, রিয়া গোপ ও মুক্তিযুদ্ধে অবদান রাখা উত্তরবঙ্গের কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামে কোনো ভবন বা হলের নামকরণ করার জন্য।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদীন ধরে ফ্যাসিস্ট এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। এতদিন আমরা ভাবতাম আমাদের শুধুমাত্র একটি প্রতিপক্ষ যা আওয়ামীলীগ, কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময় এসে আমরা আর আমাদের প্রতিপক্ষকে চিহ্নিত করতে পারছি না। কাজেই এই অবস্থায়, আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে শান্তিপূর্ণ অবস্থায় দেশের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাওয়ার।

এসময় বেগম খালেদা জিয়া এবং দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD