1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১, উদ্ধার মোটরসাইকেল ও নগদ টাকা হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। রৌমারীতে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন রৌমারীতে জোরপূর্বক ঘর দখল ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন সুন্দরবনের কু’খ্যা’ত ডা’কাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা গাইবান্ধার লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিলের আজ প্রথম দিন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৩১ বার পঠিত
ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিলের আজ প্রথম দিন

প্রেস বিজ্ঞপ্তি ঃ শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে মাহফিল শুরু হয়।

আজ মাহফিলের ১ম দিন। ১৪ মার্চ শুক্রবার বাদ জুময়া তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। মাহফিলে ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী বলেন- মাহফিলে অংশগ্রহণের লক্ষ্যে মেহমানবৃন্দগণ ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলার সহ যাত্রাপথে আছেন। তাদের যাত্রাপথের ও মাহফিলের সফলতা কামনার পাশাপাশি পীরভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে জানান- ইতোমধ্যে মাহফিলের ময়দান প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করে (পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী)-এর সদস্যগণ নিয়োজিত থাকবে। এছাড়াও ফায়ার সার্ভিস, হারানো মালের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ নির্মাণ করা হয়। অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিং ব্যবস্থা, অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD