1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

বগুড়া শহর জামায়াতের ইফতার মাহফিলে রফিকুল ইসলাম খান

  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

বগুড়া শহর জামায়াতের ইফতার মাহফিলে রফিকুল ইসলাম খান

বিশেষ প্রতিনিধি:

জামায়াতদূর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,

জামায়াতে ইসলামী জাতিকে একটি দূর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিতে চায়। এই লক্ষ্যে জামায়াতের প্রতিটি নেতাকর্মি জীবনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা কুরআন ও সুন্নাহর বিধানের আলোকে রাসুল (সা.) এর দেখানো পথেই একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বুধবার বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।
শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ।
শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ, দৈনিক পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এর আগে রফিকুল ইসলাম খান বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD