1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে।

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পঠিত

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে।

মো শারীদ মোল্ল্যা প্রতিনিধি রাজবাড়ী :

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখার খবর জানিয়েছে।

জানা গেছে, সৌদি আরবে চাঁদ দেখার জন্য সুদাইর এবং তুমাইরসহ কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা থাকায় চাঁদ দেখা কঠিন হয়ে পড়ে। তবে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের আকাশ কিছুটা পরিষ্কার ছিল, যেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদ অনুসন্ধান শুরু হয় এবং বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর আগে, স্থানীয় সময় দুপুরে সাধারণ মানুষকে খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখার আহ্বান জানানো হয়। চাঁদ দেখলে নিকটস্থ কোর্টে অবহিত করার অনুরোধ করা হয়েছিল।

সাধারণত, সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। তাই বাংলাদেশে রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হতে পারে।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়। সকল মুসলিমদের জন্য এই মাসটি বরকতময় ও কল্যাণময় হোক—এই কামনা রইল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD